রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

নিরাপদ নগরী গড়তে রাজশাহীতে ‘স্কুল ভিজিটিং প্রোগ্রাম’ শুরু

রাজশাহীতে ‘স্কুল ভিজিটিং প্রোগ্রাম’ শুরু। ছবি : কালবেলা
রাজশাহীতে ‘স্কুল ভিজিটিং প্রোগ্রাম’ শুরু। ছবি : কালবেলা

রাজশাহী মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্কুল ভিজিটিং প্রোগ্রাম’ কর্মসূচি শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-আরএমপি। নিরাপদ নগরী গড়তে সামাজিক দায়বদ্ধতা থেকে আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশে বৃহস্পতিবার (৬ জুন) রাজশাহী মহানগরীর ১২ থানায় একযোগে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির প্রথম দিন ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাদক, ইভটিজিং, সাইবার ইস্যু, ট্রাফিক রুলস এবং সামাজিক অপরাধ যেমন বাল্যবিবাহ, যৌতুক, কিশোর গ্যাং ও মানবপাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। এ মুক্ত আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক ও শিক্ষার্থীরা আরএমপির কর্মকর্তাদের কাছে বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন। মাদক থেকে দূরে থাকতে উপস্থিত ছাত্র-ছাত্রীদের অনুরোধ করেন। এ ছাড়া সতর্ক থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে পরামর্শ প্রদান করেন। কেউ সাইবার অপরাধের শিকার হলে কীভাবে প্রতিকার পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করেন।

তাছাড়া ছাত্রছাত্রীদের ট্রাফিক আইন জেনে ও মেনে নিরাপদে পথ চলা, নিয়ম মেনে রাস্তা পারাপারসহ প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহযোগিতা গ্রহণ করতে বলেন। রাস্তায় বিপদে পড়লে বা কেউ ইভটিজিং এর শিকার হলে আরএমপির সহযোগিতা নেওয়া বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করতে বলাসহ বাল্যবিবাহ, যৌতুক, কিশোর গ্যাং ও মানবপাচার সংক্রান্ত সচেতনতামূলক পরামর্শ দেন।

এ কর্মসূচির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) সাবিনা ইয়াসমিন। স্কুল ভিজিটিং প্রোগ্রাম কর্মসূচিতে বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা, বিট অফিসার, শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে নগরীর ১২ থানার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ভিজিটিং প্রোগ্রাম পর্যায়ক্রমে চলবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১০

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১১

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১২

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৩

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৪

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৫

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১৬

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৭

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৮

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৯

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

২০
X