লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৫:২৪ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৭:১৫ এএম
অনলাইন সংস্করণ

হাট কাঁপাবে ৫০০ কেজি ওজনের ‘বিগ বস’

সিক্স ফার্মাস খামারের গরু। ছবি : কালবেলা
সিক্স ফার্মাস খামারের গরু। ছবি : কালবেলা

ঈদুল আজহা মানেই পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এর জন্য গরুসহ বিভিন্ন পশু কোরবানি দেওয়া হয়। সেসব পশু যদি হয় আদরযত্নে লালিত পালিত, তাহলে সেগুলো গুরুত্ববহন করবে। তেমনিই লক্ষ্মীপুরের একটি খামারে বছরজুড়ে আদর যত্নে কোরবানির উদ্দেশ্যে ৭০টি গরু লালিত হয়েছে। এর মধ্যে কয়েকটির নামও দেওয়া হয়েছে। তবে সবচেয়ে ভদ্র স্বভাবের হচ্ছে বিগ বস। প্রায় ৫০০ কেজি ওজনের বিগ বসের দাম সাড়ে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া ‘আদুরী’ নামে গরুটি বলামাত্রই তিনি দাঁত দেখিয়ে সবাইকে মুগ্ধ করে।

সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় সড়কের সাহেব বাজারে গেলে প্রায় ১৫টি গরু বিক্রির জন্য প্রদর্শনীতে রাখা হয়। তখন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বললে তারা বিস্তারিত জানান। এ গরুগুলো স্থানীয় সিক্স ফার্মাস নামে একটি খামারের। কেমিক্যাল মেশানো খাবার থেকে দূরে রেখেই গরুগুলো লালন করেছে বলে জানিয়েছে শ্রমিকরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বছরজুড়ে গরুগুলোকে কোরবানির উদ্দেশ্যে লালন করা হয়। তাদেরকে ঘাস-খরসহ দানাদার খাদ্য খাওয়ানো হয়ে থাকে। এ ছাড়া বিস্তীর্ণ জমিতেও ছেড়ে দেওয়া হয় গরুগুলোকে।

শ্রমিক আতিকুর রহমান বলেন, খুব যত্নসহকারেই আমরা গরুগুলো লালন করেছি। কেমিক্যালযুক্ত কোনো খাদ্য খাওয়ানো হয়নি। কয়েকটি গরুর নাম দিয়েছি, এর মধ্যে বিগবস সবচেয়ে শান্ত স্বভাবের। খামার মালিকরা তাকে শিক্ষিত গরুও বলে। সে সবার কথা শোনে। এ ছাড়া ছোটবস একটু রাগী। আর আদুরী তার দাঁত দেখিয়ে সবাইকে মুগ্ধ করে।

খামারি মালিকপক্ষের বেলাল ও রাজীব জানায়, এবার কোরবানির জন্য ৭০টি গরু প্রস্তুত করা হয়েছে। ছোট দেশি গরু ৮০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও বড় শাহীওয়াল এবং নেপালি গরুসহ নানা জাতের গরু বিক্রি হচ্ছে ২ লাখ থেকে ৫ লাখ টাকায়। এ পর্যন্ত তাদের ২৬টি গরু বিক্রি হয়েছে। গ্রাহকদের কষ্ট দূর করতে বিক্রিত গরুই ঈদের আগের দিন পর্যন্ত খামারে রাখার সুবিধা রয়েছে। এবার সব গরুই বিক্রি হওয়ার ও ভালো লাভবানে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১০

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১১

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১২

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

১৩

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

১৪

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

১৫

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

১৬

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

১৭

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

১৮

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

১৯

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

২০
X