রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন প্রধান শিক্ষক

আহত স্কুলছাত্র মো. সারোয়ার হাসান। ছবি : কালবেলা
আহত স্কুলছাত্র মো. সারোয়ার হাসান। ছবি : কালবেলা

রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলার বিরুদ্ধে এক স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে। ‌

শনিবার (৮ জুন) টিফিন সময়ে দুষ্টুমি করার অভিযোগে স্কুলের ক্লাস রুমে সহপাঠীদের সামনে পিটিয়ে আহত করে তাকে।

ওই ছাত্রের নাম মো. সারোয়ার হাসান। সে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির মেঘনা শাখার ছাত্র ও নগরীর হড়গ্রাম কোর্ট কলেজ এলাকার বাসিন্দা সাইদ হাসানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার ক্লাস শেষে বেলা ২টার দিকে বাড়ি ফিরে সারোয়ার। বাড়িতে ফেরার পর সন্ধ্যার দিকে তার হঠাৎ প্রচণ্ড জ্বর আসে। তারপর তার বাবা-মা তার হাতে গভীর দাগ দেখতে পায়। এরপর তার কারণ জানতে চাইলে সে কান্নায় ভেঙে পড়ে এবং বলে, ‘অধ্যক্ষ গোলাম মাওলা স্যার আমাকে এভাবে মেরেছে।’ এরপর তার সারা শরীরে অসংখ্য দাগ দেখতে পাওয়া যায়। জ্বরের মাত্রা বাড়তে থাকায় তাকে রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

সারোয়ার হোসেনের বাবা মো. সাইদ হাসান বলেন, দুষ্টুমি করায় এটুকু ছেলেকে এভাবে পেটায়? সে শারীরিক এবং মানসিকভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অমানবিক এ নির্যাতনের বিচার চাইতে প্রথমে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় গেলে তারা রাজপাড়া থানায় যেতে বলে। রাজপাড়া থানায় রাত ২টা পর্যন্ত বসিয়ে রেখেও অভিযোগ নেয়নি। পরে বাধ্য হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শে পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলা বলেন, আমি ভুল করেছি। পরে কথা বলব বলে ফোন কেটে দেন। পরে আবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম কালবেলাকে বলেন, অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X