নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে দুই জঙ্গির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বরগুনার বান্দরগাছিয়ার মো. তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক (৪৬) ও রংপুরের কোতোয়ালির মাহিগঞ্জের মো. জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)।

পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির ঘটনায় রূপগঞ্জ থানার দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে জেএমবির দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. বিউটি আক্তার বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলায় আড়িয়াবো এলাকায় অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মাজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

তিনি বলেন, র‌্যাব সদস্যরা দুইজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা নিষিদ্ধ ঘোষিত জেএমবির সুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে তানভীর বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করেছেন। অন্যজন জহুরুল ইসলাম নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার দায়িত্বশীল হিসেবে কাজ করেছে।

এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। বিচার চলাকালীন সময় ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

১০

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

১১

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

১২

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

১৩

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১৪

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১৫

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১৬

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৭

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৮

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৯

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

২০
X