উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যা পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫

মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার অন্যতম নেতা মো. শহিদুল ইসলাম ওরফে মৌলভী অলি আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১০ জুন) রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত আবুল বাশার ওরফে মৌলভী নাছেরের ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে প্রকাশ মৌলভী অলি আকিজ (৫০), ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পর ডি ব্লকের মৌলভী আনোয়ারের ছেলে মো. ফয়সাল ওরফে মাস্টার ফয়সেল (২৮), ক্যাম্প-২০ এর মৃত মৌলভী রহমত উল্ল্যার ছেলে হাফেজ ফয়জুর রহমান (২৪), বালুখালী ক্যাম্প-৮/ই ব্লক-বি/৪৪ এর মৃত করিম উল্ল্যার ছেলে মো. সালাম ওরফে মাস্টার সালাম (২০) ও উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প-২২ এর আনু মিয়ার ছেলে মো. জুবায়ের (২৪)।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১টি দেশি এলজি, একটি ওয়ানশুটার গান, ১০ রাউন্ড কার্তুজ, ২ কেজি বিস্ফোরক দ্রব্য, ৩টি বাটন মোবাইল ফোন এবং নগদ দুই হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়।

সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সোমবার রাতে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এ অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়।

তিনি বলেন, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X