কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৬:০৩ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ
কক্সবাজার

৬ ভাইকে চাপা দেওয়া পিকআপ চালকের আমৃত্যু কারাদণ্ড

চালক সাইদুল ইসলাম
চালক সাইদুল ইসলাম

কক্সবাজারের চকোরিয়ার ডুলাহাজারায় সড়কে পিকআপচাপায় ছয় ভাই নিহতের ঘটনায় দায়ের করা মামলায় চালক সাইদুল ইসলামকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২২ সালে চকরিয়া থানার ১৫ নম্বর মামলায় (জিআর-৫৫/২২) মোট ৩৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ বিজ্ঞ আদালত আসামির বিরুদ্বে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ পেয়ে এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় চকোরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষে ৯ ভাইবোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যানের ধাক্কায় অনুপম সুশীল, নিরুপম সুশীল, দিপক সুশীল, চম্পক সুশীল, স্বারক সুশীল নিহত হন। পরে আহত আরেক ভাই রক্তিম শীল ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন (মামলা নং-১৫/২২)। মামলার তদন্তভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় আলাদা দুটি মামলায় হয়। এর মধ্যে হত্যা মামলায় একমাত্র আসামি করা হয় পিকআপ ভ্যানচালক সাইদুলকে। ঘটনার চারদিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে পিকআপভ্যানচালক সাইদুল ইসলাম সিফাতকে আটক করে র্যাব।

পিপি বলেন, মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত বিচারিক কার্যক্রমে শেষ করা হয়। সাক্ষীদের সাক্ষ্য অনুসারে বিজ্ঞ আদালতের কাছে এটি হত্যাকাণ্ড হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রায় ঘোষণাকালে আসামি সাইদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী পল্লব সুশীল বলেন, নিহত ভাইদের আর ফিরে পাব না। একসঙ্গে ছয় ভাই হারানোর কষ্ট বলার মতো না। সরকারের পক্ষ থেকে ঘর করে দিয়েছে ভাইদের পরিবারে। সহযোগিতাও পাচ্ছি। তবে দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় আমরা সন্তুষ্ট।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X