কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা বোর্ডে এসএসসি ফল পুনর্নিরীক্ষণ, ৭৮১ শিক্ষার্থীর ফল পরিবর্তন

কুমিল্লা শিক্ষা বোর্ড। ছবি : কালবেলা।
কুমিল্লা শিক্ষা বোর্ড। ছবি : কালবেলা।

কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ করা হয়েছে। এতে ৭৮১ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৭৮১ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৭৭ জন নতুন করে জিপিএ-৫ পান, ২০৪ জন ফেল থেকে পাস করেন এবং ৫০০ জনের গ্রেড পরিবর্তন হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম কালবেলাকে বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই-বাছাই শেষে আজ মঙ্গলবার ফলাফল প্রকাশ হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ১২ মে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ১৩ থেকে ১৯ মে পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১০

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১১

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১২

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৪

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৫

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৬

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৭

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৮

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৯

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

২০
X