নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৪:১৩ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মাটি দিয়ে কালভার্টের মুখ ভরাট, পানি নিষ্কাশন নিয়ে শঙ্কায় কৃষকরা

কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশন নিয়ে শঙ্কায়। ছবি : কালবেলা
কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশন নিয়ে শঙ্কায়। ছবি : কালবেলা

নওগাঁর রাণীনগরে মাটি দিয়ে একটি কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মুনির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে করে উপজেলার খলিশাকুড়ি গ্রামের ওই কালভার্টটি দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে ওই এলাকার মাঠের প্রায় এক হাজার বিঘা জমির পানি নিষ্কাশন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার কালিগ্রাম ইউনিয়নের খলিশাকুড়ি গ্রামের আনালিয়া মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত প্রায় তিন বিঘার একটি সরকারি খাস পুকুর রয়েছে। পুকুরটি মসজিদের ভোগদখলের দোহাই দিয়ে গত কয়েকদিন আগে থেকে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে সরকারি পুকুর থেকে মাটি কেটে বিক্রি করছেন। আর ওই পুকুর থেকে খলিশাকুড়ি গ্রামের মুনির নামে এক ব্যক্তি মাটি কিনে তার ফসলি জমি ভরাট করছেন। জমির সঙ্গে রাস্তার কালভার্টটির মুখও ভরাট করেছে তিনি। এতে করে ওই এলাকার খলিশাকুড়ি, করজগ্রাম, মাধাইমুড়িসহ কয়েকটি ফসলের মাঠের পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয় লুৎফর, হামিদুল, মুন্টু, আনছারসহ বেশ কয়েকজন জানান, আমরা গ্রামের লোকজন বাধা দিলেও মুনির আমাদের কথা শোনেনি। তিনি কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দিয়েছে। তাদের অভিযোগ- এর আগেও মুনির গ্রামের আরেকটি কালভার্টের মুখ বন্ধ করেছে। সেটিও এখন পর্যন্ত বন্ধ হয়ে পড়ে আছে। এতে করে এলাকার প্রায় এক হাজার বিঘা জমির পানি নিষ্কাশন নিয়ে আমরা শঙ্কায় পরেছি। দ্রুত কালভার্ট দুটির মুখ বের করে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কালভার্টের মুখ ভরাটকারী মুনির বলেন, আমার জমি আমি ভরাট করেছি। আপনাদের যা করার আছে আপনারা করেন।

এ ব্যাপারে রাণীনগর ইউএনও উম্মে তাবাসসুম বলেন, কালভার্টের মুখ ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করার কারও এখতিয়ার নেই। আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১১

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৩

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

১৪

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

১৫

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১৬

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

১৭

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১৮

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১৯

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

২০
X