চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

খাইট্টা বিক্রির টাকায় ঈদ করবেন ভ্যানচালক কালাম

ভ্যানে খাইট্টা নিয়ে বসে আছেন আব্দুল কালাম। ছবি : কালবেলা
ভ্যানে খাইট্টা নিয়ে বসে আছেন আব্দুল কালাম। ছবি : কালবেলা

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে সংসার চালানোর টানাপড়নে ঈদে পরিবারের সবার মুখে হাসি ফোটাতে মাংস কাটার খাইট্টা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন ভ্যানচালক মো. আব্দুল কালাম। বাড়তি টাকা উপার্জনের আশায় ভ্যান চালানোর পাশাপাশি খাইট্টা বিক্রি করছেন তিনি।

মঙ্গলবার (১১ জুন) সকালে দেখা গেছে, চাঁদপুর সদর উপজেলার সফরমালি বাজারের গরুর হাটে ভ্যানে করে খাইট্টা বিক্রি করছেন কালাম। তিনি সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

তিনি কালবেলাকে বলেন, এসব খাইট্টা তৈরি হয় তেঁতুল গাছ ও বেলগাছ দিয়ে। পূর্ণবয়স্ক তেঁতুল বা বেলগাছ গ্রামাঞ্চল থেকে স্বল্পমূল্যে কিনে গোলাকার ছোট পিস করে খাইট্টা তৈরি করা হয়। এরপর এগুলো মাংস ব্যবসায়ীরা কিনে নিয়ে যান। তবে কোরবানি ঈদে কসাই ছাড়াও সাধারণ মানুষ গরু, খাসি, মহিষসহ গবাদি পশু জবাইয়ের পর মাংস টুকরা টুকরা করতে খাইট্টা কিনে নিয়ে যান।

স্থানীয়রা জানান, খাইট্টা বিক্রেতা আব্দুল কালাম হচ্ছে বিষ্ণুপুরের মালবাড়ি। সে খালেক মালের ছেলে। গেল ৯/১০ বছর ধরে তাকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতে দেখা যায়। তবে এবার তিনি খাইট্টা বিক্রি শুরু করেছেন। আকারভেদে খাইট্টার দাম নির্ধারণ করেন আব্দুল কালাম।

আব্দুল কালাম আরও বলেন, আমার ভ্যান চালিয়ে যা উপার্জন হয় তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়। তাই এবার বাড়তি উপার্জনের জন্য কোরবানি ঈদকে টার্গেট করে খাইট্টা নিয়ে রাস্তায় নেমেছি। আমার দুটি সন্তান রয়েছে। ইচ্ছে আছে খাইট্টা বিক্রির আয় দিয়ে এবার কোরবানির ঈদে সবার মুখে হাসি ফুটাবো।

এ খাইট্টা বিক্রেতা, কয়েকদিন ধরে দিনে ৪-৫ হাজার টাকার খাইট্টা বিক্রি করেছি। কাঠ ভালো হওয়ায় আমি প্রতিটি খাইট্টা ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করি। যখন যেখানে গরু-ছাগলের হাট বসে সেখানেই ছুটে যাচ্ছি। এখনো আমার ভ্যানে ৫০টিরও বেশি খাইট্টা রয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

সাত বছর বয়সে হারিয়েছিল / ২১ বছর পর বাবা-মায়ের কাছে ফিরলেন রিনা

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ প্রস্তাবে রেকর্ড সাফল্য

মধ্যপ্রাচ্যের দুই দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

১০

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি প্রেস ক্লাব

১১

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

১২

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

১৩

পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

১৪

এইচএসসি পরীক্ষা / ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়ার অভিযোগ

১৫

যেভাবে তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা আটকে দিয়েছিলেন এরদোয়ান

১৬

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

১৭

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

১৮

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

১৯

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

২০
X