মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মুন্সীগঞ্জ সদরের ছাদেকুল ইসলাম (৪২) হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন। তবে এ মামলার অপর ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তোদের বেকসুর খালাস দেওয়া হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান সারওয়ার্দী এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো জেলা সদরের পঞ্চসার ইউনিয়নের রতনপুর গ্রামের মান্নান চোকদারের দুই ছেলে নুর হোসেন চোকদার (৪৮) ও আনোয়ার হোসেন চোকদার (৩৮)। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১২ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে জেলার রতনপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হন ছাদেকুল ইসলাম ও তার ভাতিজা শাকিল। এ সময় তারা বাড়ির পাশের রাস্তায় আসলে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের দুই সহোদর নুর হোসেন ও আনোয়ার হোসেনের নেতৃত্বে আরও সাতজনের একটি সংঘবদ্ধ গ্রুপ হামলা চালায়।

এ সময় ছাদেকুলকে প্রথমে গুলি করে ও পরে রামদা দিয়ে কোপানো হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে সদর থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়তে কাজ করছে আরএমপি: ভূমিমন্ত্রী

সহশিক্ষা কার্যক্রমকে পুরো এডুকেশন সিস্টেমে আনা হবে: মাহ্দী আমিন 

পারিবারিক কারণে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা  

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল

‘এখনো চোখের সামনে সেদিনের স্মৃতি ভেসে উঠে’

তেল আবিবে থাকা ট্রাম্পের পোষ্যদের শিক্ষা দেবে ইরান: আরাগচি

প্রতিপক্ষ কেপ ভার্দে তাই সিদ্ধান্ত বদলাল আর্জেন্টিনা

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

কাজী জাফর আহমদের ৮৭তম জন্মবার্ষিকী আজ 

সংবাদ উপস্থাপক নিয়োগ দেবে কালবেলা

১০

রক্তক্ষয়ী সংঘর্ষের সময় গুলিতে যুবক নিহত: ফেসবুকে এমপি বাবুলের কড়া বার্তা

১১

বর্তমান যুগে সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী

১২

নতুন পে-স্কেল বাস্তবায়ন যেখানে ‘আটকে’ আছে

১৩

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৪

খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়?

১৫

হোলি আর্টিজান হামলার ১০ বছর, আপিলে শুনানির অপেক্ষা

১৬

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

১৭

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করছেন নেতানিয়াহু: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

১৮

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ গঠিত

১৯

নিখোঁজের ২২ দিনেও মেলেনি ফারজানার সন্ধান

২০
X