পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৭:০৯ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত অধরা ইসলাম মোহনা। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত অধরা ইসলাম মোহনা। ছবি : সংগৃহীত

পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অধরা ইসলাম মোহনা নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহনার আগামী ৩০ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। সে পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মো. রাসেল মুন্সীর বড় মেয়ে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশে এক বান্ধবীকে নিয়ে পৌরসভার সামনে থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে শহরের বড় চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মডেল মসজিদ সংলগ্ন সড়কে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গালায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আগামীকাল, আসনপ্রতি লড়বেন ৫ জন

ইতিহাস গড়ে ভারতে ‌বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩

কোয়ার্টারে মেসিদের সামনে আরেক ‘ভোজিনহা’

জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত

গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম

রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উৎপাদন বেড়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

১০

অপ্রাপ্ত বয়সে প্রেম-বিয়ে / ফিরিয়ে আনার পরও প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা, অতঃপর...

১১

মুহুরী নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই, উৎকণ্ঠায় হাজারো মানুষ

১২

সুনামগঞ্জে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

১৩

এবার ভাঙল খোয়াই নদীর বাঁধ, প্লাবিত ২০ গ্রাম

১৪

যুবদলের পদবঞ্চিতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস এ্যানির

১৫

ট্রাম্পকে হত্যায় ইরানি পরিকল্পনার তথ্য ফাঁস করে দিল ইসরায়েল

১৬

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

১৭

হারের পর আইসিসি থেকেও শাস্তি পেল বাংলাদেশ

১৮

বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ কলেজ শিক্ষক

১৯

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

২০
X