রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাকাউন্ট হ্যাকড করে টাকা হাতিয়ে নেওয়ায় যুবকের কারাদণ্ড

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী। ছবি : কালবেলা
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরের রাব্বী আহম্মেদ (২১) নামে এক যুবক র‌্যাব সদস্যের দুটি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকড করে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় করা মামলায় রাব্বীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ জুন) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।

আসামি রাব্বী আহম্মেদের বাড়ি গুরুদাসপুর উপজেলার চাচকৈড় পুরানপাড়া গ্রামে। এ মামলার বাদী ল্যান্স কর্পোরাল শহিদুল ইসলাম। বাড়ি নওগাঁর পত্মীতলা উপজেলার শিতল গ্রামে।

২০২০ সালের ১৪ মে তার ট্রাস্ট ব্যাংকের ওই হিসাব থেকে টাকা সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে। সে সময় শহিদুল ইসলাম সিরাজগঞ্জের র‌্যাব-১২ এ কর্মরত ছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, রায় ঘোষণার সময় আসামি রাব্বি অনুপস্থিত ছিলেন। রায়ে আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি ধারায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা করে জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে আদালত বলেছেন, সাজা একটার পর অন্যটা কার্যকর হবে। অর্থাৎ আসামির মোট ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ল্যান্স কর্পোরাল শহিদুল ইসলাম ২০২০ সালের ১৪ মে ব্যাংকের দুটি খুদে বার্তার মাধ্যমে জানতে পারেন একটি ব্যাংক হিসাবে তার হিসাব থেকে ৫০ হাজার ও অপর একটি হিসাবে আরও ১০ হাজার টাকা ট্রান্সফার করা হয়েছে। এ নিয়ে শহিদুল ইসলাম ১৬ মে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ছাড়া র‌্যাব-১২ এর অধিনায়কের কাছে একটি লিখিত অভিযোগ করেন। পরে অনুসন্ধানে নামে র‌্যাব।

ব্যাংকে খোঁজ নিয়ে দেখা যায়, যে দুটি ব্যাংক হিসাবে টাকা সরিয়ে নেওয়া হয়েছে সে হিসাব দুটি পরিচালনা করেন কুষ্টিয়ার খোকশাবাড়ির রান্নু আহম্মেদ নামের এক ব্যক্তি। র‌্যাব রান্নুর সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, তিনি অনলাইনে ডলার কেনাবেচা করেন। হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে ডলার কিনতে চান। আর তাকে ডলারের মূল্য দিতে চান ব্যাংক হিসাবে। রান্নু ওই ব্যক্তিকে তার ব্যাংক হিসাব নম্বর দিলে তিনি ৬০ হাজার টাকা দেন। পরে মোবাইল নম্বরের সূত্র ধরে র‌্যাব রাব্বী আহমেদকে শনাক্ত করে।

এরপর ২০২০ সালের ১০ জুন নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে র‌্যাব-১২ এর একটি দল রাব্বীকে আটক করে। জিজ্ঞাসাবাদে রাব্বী জানান, তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাব হ্যাক করে এভাবে টাকা সরিয়ে নেন। এ নিয়ে ভুক্তভোগী র‌্যাব সদস্য তার বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

আইনজীবী ইসমত আরা আরও বলেন, গ্রেপ্তারের পর বেশকিছু দিন কারাগারে ছিলেন রাব্বী ইসলাম। পরে জামিনে মুক্তি পান। তিনি এখন পলাতক। রায় ঘোষণার দিনও আদালতে হাজির হননি। তার আইনজীবী আদালতের কাছে সময় প্রার্থনা করেছিলেন। তবে আদালত এ আবেদন নামঞ্জুর করে রায় ঘোষণা করেছেন। রাব্বীকে গ্রেপ্তার কিংবা আত্মসমর্পণের পর সাজা কার্যকর করা হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

১০

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

১১

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

১২

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

১৩

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১৪

আজকের স্বর্ণের বাজারদর

১৫

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১৬

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৭

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৮

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

১৯

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

২০
X