বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কৃষক নিহতের ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

বগুড়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা
বগুড়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে দুপক্ষের সংঘর্ষে সালাউদ্দিন আহমেদ ভুতুল (৫৫) নামে এক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলা নির্বাচন ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে সোমবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের মেঘাখর্দ্দ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই দিনই যুবলীগ নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সালাউদ্দিন আহমেদের মৃত্যু হয়। এর আগে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের মেঘাখর্দ্দ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘাখর্দ্দ মসজিদ নিয়ে কয়েকমাস ধরে দেউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাকিরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে ওই দুই পক্ষ দুইজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে কাজ করেছে। এ নিয়ে দুপক্ষের বিরোধ চরমে পৌঁছে। সোমবার সন্ধ্যায় বোরহান আলীর লোকজনের সঙ্গে শাকিরুলের লোকজনের বাগবিতণ্ডা হয়। এ সময় উভয়পক্ষ সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়লে আলম মিয়া (৫৫), শেখ সাদী (৪৫), সালাউদ্দিন আহমেদ ভুতুল (৪৮) ও আবু সালেক (৬৫) আহত হন। আহতদের মধ্যে সালাউদ্দিন আহমেদ ভুতুলের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিন আহমেদ ভুতুলের মৃত্যু হয়।

এ ব্যাপারে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল বলেন, এ ঘটনায় সোমবার রাতে যুবলীগ নেতা শাকিরুল ইসলাম ও মন্টু মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার আসামিদের মধ্যে পাঁচজন আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।

শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, ওই ঘটনায় বোরহান উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলায় অভিযুক্ত দেউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাকিরুল ইসলাম ও মন্টু মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ৬ শিক্ষার্থী পেলেন এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ

৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

জার্সিও নিল, লাথিও দিল: মেসি

বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়: প্রধানমন্ত্রী

ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবলু মারা গেছেন

বিশ্বকাপে নিজেদের জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিসরের কোচ 

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বরিশালবাসী

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা

১০

নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

১১

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১২

স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াকে ‘রিসেট’ করতে হবে: অর্থমন্ত্রী

১৩

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’

১৪

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে

১৫

সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ড্রোন হামলা

১৬

৮ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

১৭

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৮

প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হলো বঙ্গোপসাগরে ধরা এক ইলিশ

১৯

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

২০
X