দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

১২ দিন পর লাশ উত্তোলন, ফেঁসে যাচ্ছেন আ.লীগ নেতা

ফেনীর দাগনভূঞায় দাফনের ১২ দিন পর আদালতের নির্দেশে আবদুল গফুর ভূঞা নামে একজনের লাশ উত্তোলন। ছবি : কালবেলা
ফেনীর দাগনভূঞায় দাফনের ১২ দিন পর আদালতের নির্দেশে আবদুল গফুর ভূঞা নামে একজনের লাশ উত্তোলন। ছবি : কালবেলা

ফেনীর দাগনভূঞায় দাফনের ১২ দিন পর আদালতের নির্দেশে আবদুল গফুর ভূঞা নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার (১২ জুন) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। পরে লাশ মর্গে পাঠানো হয়।

এর আগে দাগনভূঞা আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান হত্যা মামলাটি রেকর্ড করতে আদেশ দেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনকে প্রধান আসামি করে আরও ছয়জনের নাম উল্লেখ করা হয়।

মামলায় ইউপি চেয়ারম্যান ছাড়াও আমান উল্যাহপুর এলাকার দহন সাহা, নির্মল সাহা ও চয়ন সাহা, আইয়ুব আলী, ছেরাজুল হক প্রকাশ হক সাব ও ইকবালসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

দাগনভুঞা থানার ওসি মো. আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশক্রমে মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্টসাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি তদন্ত করতে থানার (ওসি তদন্ত) রাসেল মিয়াকে দায়িত্বভার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মে বুধবার হাসপাতাল রোডের পাঁচতলা ভবন দখল করতে নারকীয় তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এ সময় ক্যান্সার আক্রান্ত আবদুল গফুর ভূঞা হামলার শিকার হন বলে স্বজনদের অভিযোগ রয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত ১ জুন ভোরে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় আনুমানিক সাড়ে ৯টার সময় তিনি মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে আজ দেখা যাবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচ

শোলাকিয়ায় জঙ্গি হামলা: ১০ বছরেও শেষ হয়নি বিচার

স্নাতক শেষ হলেও ল্যাব ক্লাস পাননি কুবির ৪ বিভাগের শিক্ষার্থীরা

ভাঙনের মুখে কুয়াকাটা সৈকত, ঝুঁকিতে মসজিদ-মন্দির

জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদকে বিএনপি নেতার হুঁশিয়ারি

মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে আইনজীবীরা

কোন দলের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা

মিসরের বিপক্ষে ম্যাচে নেই সেই ‘অদৃশ্য প্রতিপক্ষ’, স্বস্তিতে আর্জেন্টিনা

১০

ইরানের নতুন নেতৃত্ব কীভাবে আগের শাসকদের চেয়ে অনেক আলাদা

১১

শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

১২

ইউল্যাবে শিক্ষার্থীদের মুখোমুখি ‘মাস্তুল’ টিম

১৩

রাঙামাটিতে ১৯০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

১৪

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

১৫

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

১৭

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১৮

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার

১৯

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

২০
X