লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিভোর্সের পর সাবেক স্ত্রীকে নিয়ে হোটেলে পুলিশ সদস্য, অতঃপর...

হোটেলের সিসি ক্যামেরায় পুলিশ সদস্য ও তার স্ত্রী। সৌজন্য ছবি
হোটেলের সিসি ক্যামেরায় পুলিশ সদস্য ও তার স্ত্রী। সৌজন্য ছবি

নড়াইলে আবাসিক হোটেলে এক পুলিশ সদস্যকে ব্লেড দিয়ে উপর্যুপরি আঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। মারাত্মক জখম হয়ে ওই পুলিশ সদস্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে নড়াইল পৌর সভার একটি হোটেলে এই ঘটনা ঘটে। এদিন বিকেলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে ঢাকায় রেফার করা হয়েছে।

জানা গেছে, পুলিশ সদস্য ইকরামুল হক নড়াইলের লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের ছেলে। তিনি যশোর পুলিশ লাইনে নায়েক হিসেবে কর্মরত। সম্প্রতি অভিযুক্ত স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।

মঙ্গলবার সকালে ওই স্ত্রীকে ‍নিয়ে নড়াইলের স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে ওঠেন তিনি। সেখানে ওই নারী ব্লেড দিয়ে পুলিশ সদস্যকে আঘাত করেন। হোটেল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে ব্যান্ডেজ করে তাকে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ জানান, ওই পুলিশ সদস্যের একটি অঙ্গের সিংহভাগ কেটে গেছে। সেলাই করা হয়েছে। তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানান, তিনি ঢাকায় আছেন। তবে ঘটনাটি শুনেছেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সাংসারিক গোলোযোগের কারণে এ ঘটনা ঘটেছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে পুলিশের করণীয় কিছু নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X