ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ৩ মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পেটাল শিক্ষক

তিন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন মাদ্রাসা শিক্ষক। ছবি : কালবেলা
তিন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন মাদ্রাসা শিক্ষক। ছবি : কালবেলা

ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শিক্ষক সালাহ উদ্দিনের বিরুদ্ধে ফুটবল খেলায় মাদ্রাসার তিন ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ জুন) বিকেলে মাদ্রাসার তাহেলি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার মিজানুর রহমানের ছেলে হাবিবুল্লাহ (১৬), পটুয়াখালীর ছোট দিঘাই এলাকার খলিলুর রহমানের ছেলে রুবায়েত (১৬) ও ভোলা সদর উপজেলার চরনোয়াবাদে এলাকার মাহমুদ হাসানের ছেলে ইয়াসিন হাসান নাইম (১৬)। এদের মধ্যে ইয়াসিন হাসান নাঈম গুরুতর আহত হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, দুপুরে তারা ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলা শেষে ফিরে আসলে ওই শিক্ষক তার কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে বেধড়ক মারধর করেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সালাউদ্দিনকে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১০

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১২

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৩

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৪

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৫

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৬

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৭

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৮

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১৯

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

২০
X