বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁও প্রতি‌নি‌ধি
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৮:১৬ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বেপরোয়া ওভারটেকিংয়ে প্রাণ গেল মা-শিশুর

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঠাকুরগাঁওয়ের পাশের এলাকা বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও কোলের শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দলুয়া পল্লী‌ বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপ‌জেলার সাতোর ইউ‌নিয়‌নের প্রাণ নগর গ্রামের মাহবুব ইসলামের স্ত্রী খায়রুন নাহার (২৪) ও তার সাত মাস বয়সী সন্তান আবু যার গিফারী। আহতরা হলেন- মাহবুব ও তার ছোট বোন সা‌দিয়া খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ উপলক্ষে মাহবুব তার স্ত্রী সন্তান ও ছোট বোনকে নিয়ে বিকেল সাড়ে চারটার দিকে ভ্যানে করে ঠাকুরগাঁও সদরের সালান্দর এলাকায় শ্বশুর বা‌ড়ি‌তে বেড়াতে যা‌চ্ছিলেন। পথে দলুয়া পল্লী‌ বিদ্যুৎ এলাকায় পৌঁছালে ঠাকুরগাঁও থে‌কে ছেড়ে আসা দিনাজপুরগামী সাদা পতাকার এক‌টি দ্রুতগামী গেটলক বাস বেপোরোয়া গ‌তিতে ওভারটে‌কিং করতে গিয়ে ভ্যান‌টিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে খায়রুন নাহার ও তার কোলের সন্তানের মৃত্যু হয়।

মাহবুবের চাচাতো ভাই শাহরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় তার ভা‌বির দুটো পা ও ভা‌তিজার এক‌টি পা বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়। তাদের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে তাদের বা‌ড়িতে নিয়ে যাওয়া হয়। মাহবুব ও তার ছোট‌ বোনকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চি‌কিৎসা কর্মকর্তা র‌কিবুল আলম বলেন, মাহবুব ও তার বোনকে হাসপাতালে ভ‌র্তি রেখে চি‌কিৎসা দেওয়া হচ্ছে।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার উপপ‌রিদর্শক নাজমুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১১

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১২

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৩

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৪

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৫

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৬

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৭

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৮

পর্তুগালের একাদশ ঘোষণা

১৯

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

২০
X