তানোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে কৃষকলীগ নেতার বাড়িতে তরুণী

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজশাহীর তানোর উপজেলা কৃষক লীগের সভাপতি জয়ন্ত কুমার সাহার সঙ্গে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশনে বসেছেন অনার্স পড়ুয়া এক ছাত্রী।

রোববার (১৬ জুন) উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) পাড়িশো গ্রামে প্রধান শিক্ষক রাম কমল সাহার বাড়িতে এ ঘটনা ঘটেছে। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে বিয়ে না হলে আত্মহননের হুমকি দিয়েছেন ওই ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যায় অনার্স পড়ুয়া ওই শিক্ষার্থী প্রেমিক জয়ন্ত কুমার সাহার খোঁজে তার বাড়িতে আসে। কিন্তু তার আশার খবরে কৌশলে জয়ন্ত পালিয়ে যায়। এ সময় ওই শিক্ষার্থী জয়ন্তের সঙ্গে তার বিয়ে না দিলে আত্মহননের হুমকি দিয়ে অনশনে বসেছে।

জানা গেছে, জয়ন্ত কুমার সাহা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। ভিকটিমের ভাষ্য, মুঠোফোনের সূত্রে পরিচয় এবং প্রায় দু’বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। তবে বিয়ের কথা বলায় জয়ন্ত তার সঙ্গে সম্পর্ক ছেদ করেছে। ফলে বাধ্য হয়ে ওই শিক্ষার্থী জয়ন্তের সঙ্গে বিয়ের দাবিতে অনশনে বসেছে।

এ বিষয়ে জয়ন্ত কুমার সাহা অভিযোগ অস্বীকার করে বলেন, ওই মেয়ে তাকে ফাঁসাতে চাইছে।

এ বিষয়ে জানতে চাইলে রাম কমল সাহা জানান, ওই মেয়ে যদি তার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের কোনো প্রমাণ দিতে পারে তাহলে বিয়ে দিতে তাদের কোনো আপত্তি নেই।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসির দায়িত্বে থাকা এসআই আনোয়ার হোসেন বলেন, ঘটনা জানার পর মেয়ের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১০

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১২

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৩

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৭

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৮

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৯

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

২০
X