টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০১:৩৯ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

টেকনাফে ভারি বৃষ্টি, হাজার হাজার পরিবার পানিবন্দি

টেকনাফে অতি ভারি বৃষ্টির কারণে ঘরবাড়িতে পানি। ছবি : কালবেলা
টেকনাফে অতি ভারি বৃষ্টির কারণে ঘরবাড়িতে পানি। ছবি : কালবেলা

অতি ভারি বৃষ্টির কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় হাজার হাজার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি-চিংড়িঘেরও।

বুধবার (১৯ জুন) দিবাগত রাত থেকে অতিবৃষ্টির কারণে টেকনাফ উপজেলায় হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া ইউনিয়নসহ পৌরসভার বিভিন্ন এলাকায় বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার পরিবার পানিবন্দি রয়েছে।

জানা যায়, অতিবৃষ্টির ফলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া, উলুবুনিয়া, উংচিপ্রাং, সাতঘড়িয়া পাড়া, হারাংখালী হ্নীলা ইউনিয়নের ছৈয়দ নুর পাড়া, সুলিশ পাড়া, পূর্ব সিকদার পাড়া, মৌলভী বাজার, ওয়াব্রাং, চৌধুরী পাড়া, রঙ্গিখালী লামার পাড়া, বাহারছড়া শামলাপুর ইউনিয়নের উত্তর শিলখালী, নতুন বাজার, পশ্চিম পাড়া, টেকনাফ পৌরসভার এলাকা বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।

টেকনাফে পৌরসভার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, মুষলধারে বৃষ্টির কারণে টেকনাফ পৌরসভার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

আলিয়াবাদ, জালিয়াপাড়া পল্লান পাড়া আরও বিভিন্ন এলাকায় বর্তমানে পানিবন্দি। এ ছাড়াও অনেক জায়গায় পানিবন্দি হয়ে পড়েছে। এদের অন্যত্রে সরানো অতি জরুরি হয়ে পড়েছে। নালা নর্দমা পরিষ্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দা জাফর আলম বলেন, মঙ্গলবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অতিবৃষ্টির ফলে টেকনাফ উপজেলায় হাজার হাজার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি না কমলে পানিবন্দি হয়ে পড়বে হাজার হাজার পরিবার। বর্ষার সময় বৃষ্টি পানি যেসব খাল বা ড্রেন দিয়ে পানিচলাচল করে সে খালগুলো ভরাট হয়ে যাওয়া পানি দ্রুত নামতে না পেরে বাড়িঘর তলিয়ে যায়। এত বৃষ্টির পানি কোনোদিন দেখি নাই।

হ্নীলা ওয়াব্রাং এলাকার মাদ্রাসার শিক্ষাক মাস্টার কামাল জানান, বেড়িবাঁধের স্লুইস গেট বন্ধ করে রাখার ফলে প্রচুর বৃষ্টি হওয়ায় ওয়াব্রাং এলাকাসহ অনেক গ্রাম পানিবন্দি হয়ে যাচ্ছে। দ্রুত স্লুইস গেইটের পাশে পানি চলাচলের ব্যবস্থা না করলে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা প্রবল।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী বলেন, মঙ্গলবার রাত থেকে অতিবৃষ্টির ফলে টেকনাফ উপজেলার কয়েকটি ইউনিয়নে বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X