চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

মেঘনায় গোসলে নেমে স্ত্রীর সামনে তলিয়ে গেলেন স্বামী

ডুবে যাওয়া জহিরুল ইসলামের সন্ধানে উদ্ধার অভিযানে ডুবুরি দল। ছবি : কালবেলা
ডুবে যাওয়া জহিরুল ইসলামের সন্ধানে উদ্ধার অভিযানে ডুবুরি দল। ছবি : কালবেলা

চাঁদপুরের মেঘনা নদীতে স্বামী-স্ত্রী একসঙ্গে গোসলে নেমে চোখের সামনেই তীব্র স্রোতে তলিয়ে গেছেন স্বামী জহিরুল ইসলাম (৩০)। সাঁতার জানা সত্ত্বেও তিনি স্রোতে তলিয়ে যাওয়ায় বিষয়টি রহস্যজনক বলছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৭নং ওয়ার্ডের লঞ্চঘাটের টিলাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিআইডাব্লিউটিএ ও নৌ ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরিদল নিখোঁজ জহিরুলের সন্ধানে অভিযান শুরু করেছে।

নৌপুলিশ সূত্র জানায়, বরিশালের মৃত মনসুর বেপারীর ছেলে জহিরুল ইসলাম। এখানে শহরের উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোডে স্ত্রী মনিরা বেগম ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। জহির দিনে অটোরিকশা চালাতেন এবং রাতে লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।

নিখোঁজ জহিরের ভাই নজরুল ইসলাম বলেন, আমার ভাই সাঁতার জানতেন। এ জন্য প্রতিদিন এখানে গোসল করেন। বৃহস্পতিবার তার স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে নেমে আর ওঠেনি। আমরা ধারণা করছি, নদীর তীব্র স্রোতে ডুবে গেছে।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর নৌথানার ওসি মনিরুজ্জামান বলেন, ওই দম্পতি একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। জহির পানিতে ডুব দিয়ে আর উঠেনি। স্ত্রী, স্বামী জহিরকে না পেয়ে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এলাকাবাসী খবরটি আমাদের অবগত করলে ঘটনাস্থলে যাই এবং ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে খবর দিয়ে তাদেরকেও ঘটনাস্থলে এনেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ আমরা এখন পর্যন্ত জহিরকে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

১০

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

১১

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

১২

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

১৪

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

১৫

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১৭

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১৮

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৯

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

২০
X