বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৯:২৬ এএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে কিশোরী

বাকেরগঞ্জের প্রেমিকা। ছবি : কালবেলা
বাকেরগঞ্জের প্রেমিকা। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক রায়হান মল্লিকের বাড়িতে অনশন করেছে প্রেমিকা দশম শ্রেণির এক শিক্ষার্থী।

বুধবার (১৯ জুন) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সারেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বরিয়া গ্রামের আনিস মল্লিকের ছেলে রায়হান মল্লিকের সঙ্গে একই গ্রামের প্রেমিকা ওই শিক্ষার্থীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই জেরে গত মঙ্গলবার (১৮ জুন) রাতে প্রেমিকার মা বাসায় না থাকার সুযোগে প্রেমিক রায়হান বাসায় ঢুকে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরে বাড়ির লোকজনের বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে রায়হান পালিয়ে যায়। এ ঘটনা মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে।

বুধবার প্রেমিকা প্রেমিক রায়হানের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিয়ের দাবিতে অনশন করে। কিন্তু রায়হানের পরিবার ওই প্রেমিকা ও রায়হানের সম্পর্ক মেনে নেবে না বলে জানান। এমনকি প্রেমিকাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং বাসার গেটে তালা মেরে রাখে। পরে প্রেমিকা বিয়ের দাবিতে রায়হানের বাসার সামনেই বসে থাকে।

মিতু জানান, রায়হান যদি তাকে বিয়ে না করে তাহলে সে আত্মহত্যা করবে। এ ঘটনার পর থেকে প্রেমিক রায়হান বাড়ি থেকে পালিয়ে আছে।

এ বিষয়ে প্রেমিক রাহানের পরিবারের কাছে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১১

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১২

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৩

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৪

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৫

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৬

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৭

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৮

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৯

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

২০
X