নেত্রকোনা প্রতিনিধি :
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় গণপূর্ত বিভাগের হিসাব রক্ষকের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগে মানববন্ধন

কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন ভুক্তভোগীরা। ছবি : কালবেলা
কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন ভুক্তভোগীরা। ছবি : কালবেলা

নেত্রকোনায় গণপূর্ত বিভাগের বিভাগীয় হিসাব রক্ষক নাসিমা আক্তার রেখার বিরুদ্ধে ঘুষ নিয়ে বিল আটকে রাখা, ঠিকাদারদের সঙ্গে অসদাচরণেরসহ নানা অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে নেত্রকোনা গণপূর্ত অফিসের মূল ভবনের সামনে এ মানববন্ধন করেন। প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিভাগীয় হিসাব রক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা ও প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন পালন করেন তারা।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মের্সাস নাদিরা কনস্ট্রাকশনের প্রোপ্রাইটর জিল্লুর রহমান রাজিব, এস এ এন্টারপ্রাইজের প্রতিনিধি আরিফ আহমেদ জোবায়ের, নাহিদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর নজির আহমেদসহ অন্যরা।

নেত্রকোনা গণপূর্ত বিভাগের বিভাগীয় হিসাব রক্ষক নাসিমা আক্তার বিভিন্ন সময়ের দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের কথা তুলে ধরে বক্তারা বলেন, এই নাসিমা আক্তার ময়মনসিংহ গণপূর্ত বিভাগে তৃতীয় শ্রেণির কর্মচারী থেকে প্রমোশন নিয়ে নেত্রকোনায় এসে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এখানে আসার পর থেকে তিনি সব ঠিকাদারকে প্রতিটি বিলের অনুকূলে ১০ শতাংশ অতিরিক্ত টাকা দিতে হয়। এতে করে গণপূর্ত বিভাগের ঠিকাদাররা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে।

নাহিদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর নজির আহমেদ বলেন, নাসিমা আক্তার রেখা নেত্রকোনায় আসার ৬ মাসের মধ্যে দুর্নীতির মাধ্যমে ঘুষ গ্রহণ করে একটি বিলাস বহুল গাড়ি ক্রয় করেছেন। যা দিয়ে তিনি নিয়মিত ময়মনসিহের ভালুকা থেকে নেত্রকোনায় অফিস করেন। এজন্য না কি তিনি প্রতিটি বিলের অনুকূলে গাড়ির খরচ বাবদ অতিরিক্ত টাকা আদায় করেন।

এ ব্যাপারে নেত্রকোনা গণপূর্ত বিভাগের বিভাগীয় হিসাব রক্ষক কর্মকর্তা নাসিমা আক্তার রেখার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

নেত্রকোনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান বলেন, গত দুই তিন মাস ধরে আমার কাছে এমন অভিযোগ আসছিল, আমি মৌখিকভাবে ওনাকে (নাসিমা আক্তার রেখা) সতর্ক করেছি কিন্তু উনি সতর্ক হননি, এখন যেহেতু এমন অভিযোগ আবার আসছে আমি বিষয়টি খতিয়ে দেখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বরিশালবাসী

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা

নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াকে ‘রিসেট’ করতে হবে: অর্থমন্ত্রী

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে

সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ড্রোন হামলা

৮ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০

প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হলো বঙ্গোপসাগরে ধরা এক ইলিশ

১১

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

১২

হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ২

১৩

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১, আহত ২

১৪

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

১৫

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী পলাতক

১৬

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

১৭

চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য স্থায়ী সমাধান নয় : তথ্যমন্ত্রী

১৮

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের 

১৯

পুলিশ ক্যাডার হলেন ছেলে, ফল প্রকাশের ১৯ দিন আগে বাবার চিরবিদায়

২০
X