তজুমদ্দিন (ভেলা) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০২:৫২ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় দেখা মিলল রাসেল ভাইপার, আতঙ্কে এলাকাবাসী

রাসেল ভাইপারের হঠাৎ কেন এত বিস্তৃতি | ছবি : কালবেলা গ্রাফিক্স
রাসেল ভাইপারের হঠাৎ কেন এত বিস্তৃতি | ছবি : কালবেলা গ্রাফিক্স

অবশেষে ভোলার তজুমদ্দিনেও দেখা মিলল ভয়ংকর বিষধর রাসেল ভাইপার। এতে আতঙ্কিত এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের কাচারী বাড়ির দরজায় এলাকাবাসী দেখতে পায় রাসেল ভাইপার নামের একটি বিষাক্ত সাপটি। এ সময় স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে মাটিচাপা দেন।

গতকাল বুধবার (১৯ জুন) বিকেলে চাঁদপুর ইউনিয়নের চৌমুহনী ঘাট সংলগ্ন একটি ফসলি জমির খেলার মাঠে বল খেলতে গেলে দেখা হয় সাপটির সঙ্গে। স্থানীয় খেলোয়াড় যারা ছিল সাপটি তাদের আক্রমণ করতে আসলে, তারা ওই মুহূর্তে হাতের কাছে যা ছিল দিয়ে নিজেদের রক্ষা করতে সাপটিকে মেরে ফেলে। পরে পলিথিন পেঁচিয়ে সাপটিকে মাটির নিচে পুঁতে রাখে।

রায়হান নামে একজন খেলোয়াড় জানান, বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবে ফসলি জমিতে ফুটবল খেলতে গিয়ে সাপটিকে নিজ চোখে দেখলাম। পরে সাপটির ছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে শনাক্ত করি যে সাপটি বিষাক্ত রাসেল ভাইপার। সাপটি দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি।

জানা গেছে, বাংলাদেশে বর্তমানে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ নষ্ট হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।

এ বিষয়ে শশীগঞ্জ বনবিভাগের বিট অফিসার গাজী মোহাম্মদ আবুল বাশার বলেন, রাসেলস ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরের বিপক্ষে ম্যাচে নেই সেই ‘অদৃশ্য প্রতিপক্ষ’, স্বস্তিতে আর্জেন্টিনা

ইরানের নতুন নেতৃত্ব কীভাবে আগের শাসকদের চেয়ে অনেক আলাদা

শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

ইউল্যাবে শিক্ষার্থীদের মুখোমুখি ‘মাস্তুল’ টিম

রাঙামাটিতে ১৯০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার

১০

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

১১

গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

১২

গণভোট বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ১১ দলের স্মারকলিপি

১৩

ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

১৪

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এটা বদলে দেখাও’

১৫

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

১৬

তুরস্ককে এফ-৩৫ সরবরাহ নিয়ে মুখোমুখি অবস্থানে ট্রাম্প-নেতানিয়াহু

১৭

কাঁঠালের বিচি খাচ্ছেন? জানুন, এটি ক্ষতিকর নাকি উপকারী

১৮

ওয়াকফের ১৩ শতক জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন

১৯

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

২০
X