রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

 ইমতিয়াজ আহমেদ কাউছার। ছবি : সংগৃহীত
 ইমতিয়াজ আহমেদ কাউছার। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জুন) দুপুরে তার নিজ বাড়ির গেস্টরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমতিয়াজ আহমেদ কাউছার (২৯) উপজেলার তারাব উত্তরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি তারাব পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুগ্ম সম্পাদক ও পাশাপাশি একজন ব্যবসায়ী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম জানান, শনিবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সঙ্গে রাতের খাবার শেষ করেন কাউছার। পরে বাচ্চা নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে নিজের শোবার ঘর থেকে বেরিয়ে গেস্টরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন কাউছার। সকাল ৮টার দিকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে তাকে গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

এসআই শহীদুল ইসলাম আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে কাউছারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X