ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০১:৫৯ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

ফেনীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
ফেনীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

ফেনীতে পূর্ববিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ জুন) রাত ১টার দিকে সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের আহসান উল্ল্যাহর ছেলে। ঘাতক আলম নিজামের আপন বড় ভাই।

নিহতের পারিবারিক সূত্র জানায়, নিজাম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বড় ভাই আলমের বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে মীমাংসাও করা হয়েছিল। কিন্তু বড় ভাই আলম তাতেও ক্ষান্ত হননি। শুক্রবার রাতে ফেনী থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি গেলে আলম ছোট ভাই নিজামের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে সেখানে ঝোপের মধ্যে লুকিয়ে রাখেন। খবর পেয়ে ভোরে ঘটনাস্থল থেকে নিজামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের মেয়ে বলেন, আমরা ফেনীতে একটি ভাড়া বাসায় থাকি। বাড়িতে দাদুকে দেখতে গিয়েছিলাম। সে জন্য বাবা রাতে ফেনী থেকে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার পর থেকে বাবার আর খোঁজ পাইনি। আমার চাচা বাবাকে হত্যা করেছে। ঘটনার পর থেকে তিনি ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

১০

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১১

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১২

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৩

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৪

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৫

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৬

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৭

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৮

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৯

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

২০
X