দেলোয়ার হোসেন, ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৯:১৯ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার মতিউরের ৩০০ বিঘা জমির হদিস মিলেছে

এনবিআর কর্মকর্তা ড. মো. মতিউর রহমানের গ্লোবাল সুজ লিমিটেড কারখানা ও ইনসেটে মতিউর রহমান। ছবি : কালবেলা
এনবিআর কর্মকর্তা ড. মো. মতিউর রহমানের গ্লোবাল সুজ লিমিটেড কারখানা ও ইনসেটে মতিউর রহমান। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় আলোচিত কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল এনবিআর কর্মকর্তা ড. মো. মতিউর রহমানের গ্লোবাল সুজ লিমিটেড নামে রয়েছে বিশাল এক জুতার ফ্যাক্টরি। যেখানে দেশ-বিদেশি প্রায় চারশ কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।

হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় ওরিয়র গ্রুপের সঙ্গেই গ্লোবাল সুজ লিমিটেড নামের জুতার ফ্যাক্টরির অবস্থান। প্রায় ৩০০ বিঘা জমির এলাকায় জুতার ফ্যাক্টরি ছাড়াও বাগানবাড়ি, বিভিন্ন ফলের বাগান ও পতিত জমি রয়েছে।

শনিবার (২২ জুন) বিকেলে কারখানা এলাকায় প্রবেশ করতে চাইলে প্রধান ফটকেই আটকে দেন নিরাপত্তাকর্মী।

একজন নিরাপত্তা কর্মী জানান, প্রায় ৩০০ বিঘা জমির উপর রয়েছে গ্লোবাল সুজ লিমিটেড কারখানা, বাগানবাড়ি, বিভিন্ন ফলের বাগান ও পতিত জমি। কিছুদিন পরপর এখানে ড. মো. মতিউর রহমান সকালে এসে বিকেলে চলে যেতেন। সেখানে দেশ-বিদেশি প্রায় চারশ কর্মকর্তা-কর্মচারী শ্রমিক রয়েছেন। ফ্যাক্টরিটির মালিক হিসেবে ড. মতিউর রহমানকে জানলেও তিনি যে সরকারি চাকরি করেন সেটি জানতেন না।

এ ফ্যাক্টরিতে উৎপাদিত জুতা পৃথিবীজুড়ে সরবরাহ হয় বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বশীলরা।

গ্লোবাল সুজ লিমিটেডের আতিক নামের এক শ্রমিক বলেন, আমি এই ফ্যাক্টরিতে এক বছর যাবৎ কাজ করছি। ফ্যাক্টরির মালিক মতিউর রহমান স্যার মাঝে মাঝে আসতেন। স্যারের ছেলে ফ্যাক্টরিতে ঘুরতে আসতেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমান উনি কিনা আমার জানা নেই।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল এনবিআর কর্মকর্তা ড. মো. মতিউর রহমানের বিশাল জুতার কারখানা। কারখানার পাশে রয়েছে বাগান বাড়ি ও বিভিন্ন ফলের বাগান ও জুতার কারখানা। তার জমির দেখাশোনা করেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম। স্থানীয় বাজার দরে ওই ৩০০ বিঘা জমির দাম প্রায় ১০০ কোটি টাকা।

এ বিষয়ে ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলমের সঙ্গে মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X