ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

২ কোটি টাকার সড়ক গেল খালের পেটে!

ভেঙে যাওয়া দুই কোটি টাকার পাকা সড়ক। ছবি : কালবেলা
ভেঙে যাওয়া দুই কোটি টাকার পাকা সড়ক। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলায় চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি-চাঁনদিয়াড় আলিক পাকা সড়কটি ভেঙে গেছে। ভারি বর্ষণের কারণে সড়কের প্রায় ৮ মিটার অংশ ভেঙে পাশের খালে বিলীন হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেঁচিবাড়ি বাজার থেকে জালশুকা হয়ে চাঁনদিয়াড় সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২০১১ সালে পাকা করা হয়। পরবর্তীকালে একবার মেরামতও করা হয়েছে সড়কটি। সব মিলে ব্যয় হয়েছে কমপক্ষে দুই কোটি টাকা। বর্তমানে চার কিলোমিটার পাকা সড়কের অর্ধশত স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে ওই সড়কে যোগাযোগ ব্যবস্থার ভয়াবহ বিপর্যয় ঘটেছে।

এদিকে পেঁচিবাড়ি বাজার থেকে চাঁনদিয়াড় সেতু পর্যন্ত পাকা সড়কের গা ঘেঁষে এঁকেবেঁকে বয়ে গেছে সরকারি একটি খাল। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে খালটির পুনঃখননের কাজ শেষ হয়। এতে ব্যয় হয়েছে ২ কোটি ৩৬ লাখ টাকা। বাঙালি নদী থেকে এই খাল দিয়ে এক সময় পানি প্রবাহিত হয়েছে। কিন্তু আশির দশকে খালের উৎসমুখ পেঁচিবাড়িতে বাঁধ নির্মাণ করা হয়। সেটি বর্তমানে পাকা সড়কে পরিণত হয়েছে। ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করে।

স্থানীয়রা জানান, পানি উৎসমুখ বন্ধ থাকায় প্রবাহও বন্ধ হয়ে যায়, এতে সেটি মরা খালে পরিণত হয়। কাজে না লাগলেও খালটি অপরিকল্পিতভাবে খনন করায় সৃষ্টি হয় সমস্যা। সরাসরি সড়কের পাশ ঘেঁষে খাল খনন করার কারণে পাকা সড়কের বিভিন্ন জায়গা খালের ভেতর ভেঙে পড়ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন বলেন, খাল খনন করতে গিয়ে পাকা সড়কের পাশে জায়গা রাখা হয়নি। এ কারণে সড়কটি রক্ষা করা যাচ্ছে না। বর্ষণের কারণে বাড়ির পানি গড়ে সড়কের কিছু অংশ ভেঙে গেছে। জরুরিভাবে ভাঙা স্থান মেরামত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১০

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১১

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১২

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৩

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৪

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৫

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৬

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৭

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৮

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৯

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

২০
X