কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

বিপুল পরিমাণ পাসপোর্টের স্লিপসহ ৫ দালাল আটক 

র‌্যাবের হাতে আটক পাঁচ দালাল। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে আটক পাঁচ দালাল। ছবি : কালবেলা

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্টের স্লিপসহ পাঁচ দালালকে আটক করেছে র‍্যাব।

রোববার (২৩ জুন) সন্ধ্যায় র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার দুপুরে উপজেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আটক পাঁচজন হলেন- দেবিদ্বার উপজেলার জাফরাবাদ এলাকার মো. ফজল, একই এলাকার মো. ওমর ফারুক, কুমিল্লা নগরীর আড়াইউড়া এলাকার মো. আলমগীর হোসেন, ছোটরা এলাকার মো. জনি ও রাজাপুর এলাকার ফয়সাল আহমেদ।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ভুক্তভোগীরা লিখিত ও মৌখিক অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে। অভিযোগের সূত্র ধরে রোববার দুপুরে নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে ৯৭টি ডেলিভারি স্লিপ, ১০টি পাসপোর্ট চালান ও তিনটি মোবাইলসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানায় আটকদের বিরুদ্ধে মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

১০

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

১১

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

১২

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

১৩

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১৪

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১৫

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১৬

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৭

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৮

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৯

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

২০
X