কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল নারীর

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাক এবং প্রাইভেটকার সংঘর্ষে পিংকি খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারে থাকা চালকসহ আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (২৪ জুন) সকাল পৌনে ৯টায় কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিংকি খাতুন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এলাকার অ্যাড. আব্দুল ওয়াহিদের স্ত্রী। আহতরা, একই এলাকার প্রাইভেটকারের চালক মোশারফ হোসেন (৪০) অ্যাড. আব্দুল ওয়াহিদ (৪২) ও নিহতের দুই শিশুকন্যা।

পুলিশ সূত্রে জানা যায়, অ্যাড. আব্দুল ওয়াহিদ পঞ্চগড় থেকে পরিবার নিয়ে প্রাইভেটকারযোগে ঢাকা যাচ্ছিলেন। এ সময় উপজেলার ঝাঔল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে যায় ও ট্রাকটি সরিয়ে দেয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সকাল পৌনে ৯টায় দিকে কামারখন্দে মহাসড়কের ঝাঔল ওভারব্রিজ সংলগ্ন ট্রাকের সঙ্গে উল্টো দিক থেকে আসা প্রাইভেটকারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X