বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

নরসিংদীর পলাশে নিখোঁজের চার দিন পর মাইশা আক্তার নামে সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা জালাল শেখ, তার স্ত্রী মাহফুজা ও ছেলে বিল্লাল। তারা নিহত শিশুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত মাইশা আক্তার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের মেহেদী হাসানের মেয়ে।

ডাংগা ইউনিয়ন পরিষদের সদস্য বেলায়েত হোসেন জানান, জয়নগর গ্রামের শীলবাড়ির মোড়ের মেহেদী হাসানের মেয়ে মাইশা শুক্রবার (২১ জুন) বিকেল থেকে নিখোঁজ ছিল। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে রাতেই পলাশ থানায় জিডি করে মাইশার বাবা।

এ ঘটনায় র‍্যাব জালাল শেখকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর মঙ্গলবার সকালে মাইশাদের বাড়ির সেফটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে। কেন মাইশাকে হত্যা করেছে জানা যায়নি। জালাল শেখ, তার স্ত্রী মাহফুজা ও ছেলে বিল্লালকে আটক করেছে র‍্যাব।

পলাশ থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু মাইশা নিখোঁজের ঘটনায় ডাংগা থেকে জামাল শেখ নামে বাড়ির ভাড়াটিয়াকে আটক করে র‍্যাব। আটকের পর তার দেওয়া তথ্যে বাড়ির সেপটিক ট্যাংক থেকে মাইশার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় ভাড়াটিয়া জালাল শেখ, স্ত্রী মাহফুজা ও ছেলে বিল্লালকে র‍্যাব আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। শিশুকে কী কারণে হত্যা করা হয়েছে তা আটকদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১০

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

১২

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১৩

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১৪

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৫

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৭

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৮

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৯

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

২০
X