বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাগেরহাটের সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে আজহার শেখ নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ জুন) রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত আজহার শেখ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় মাছের ব্যবসা করতেন। গ্রেপ্তার তিনজন হলেন, নিহতের ভাবি মমতাজ বেগম, ভাতিজা হুমায়ুন শেখ ও হুমায়ুনের স্ত্রী সাবিনা বেগম।

এর আগে একইদিন বিকেলে জমিসংক্রান্ত বিরোধে ভাতিজা, ভাবি ও ভাতিজির হামলায় গুরুতর আহত হন আজহার শেখ।

নিহতের ছোট ভাই কালাম শেখ বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমার ভাই আজহার শেখের সঙ্গে ভাতিজা হুমায়ুন ও তার পরিবারের বিরোধ ছিল। এ বিরোধের জেরে বিকেলে হুমায়ুন, তার মা ও হুমায়ুনের স্ত্রী লাঠি নিয়ে আজহার শেখের ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি বলেন, আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।

বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, হত্যা মামলা করেছে নিহতের পরিবার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১১

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১২

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৩

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৪

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৫

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৬

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৭

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৮

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৯

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

২০
X