নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি করতে গিয়ে আটক হলেন চক্রের ৬ সদস্য

গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজ চক্রের ৬ সদস্য। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজ চক্রের ৬ সদস্য। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় চাঁদাবাজ চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

আটকরা হলেন, সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার মো. মোবারক হোসেনের ছেলে মো. হৃদয় (২২), ফতুল্লার দেলপাড়া ব্যাংক কলোনি এলাকার মো. মহসিন আলমের ছেলে মো. সাজ্জাদ (১৯), ঢাকার কেরনীগঞ্জের খেজুরবাগ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. আল আমিন (২২), চাঁদপুর জেলার চেংগারচর থানার ভূঁইয়াকান্দি গ্রামের মৃত রফিকের ছেলে মো. ইমরান (২২), সোনারগাঁ থানার রিবারদি পশ্চিমপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে মো. কামাল হোসেন (৫০) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আব্দুল্লাপুর গ্রামের মো. সাহাজ উদ্দিনের ছেলে মো. সাদ্দাম (২০)।

এএসপি সনদ বড়ুয়া জানান, এর আগে ২৪ জুন সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়কালে তাদের আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা দুষ্কৃতকারী ও চাঁদাবাজ এবং ঘটনাস্থলে বিভিন্ন পরিবহন (বাস, ট্রাক, মিশুক) থেকে চাঁদা আদায় করেছিল। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ এর আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের পরিবহন থেকে চাঁদাবাজি করে আসছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X