সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে চাঁদাবাজি ও দখল বন্ধ করা হবে : রবিউল বাশার

আশাশুনি উপজেলায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন রবিউল বাশার। ছবি : কালবেলা
আশাশুনি উপজেলায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন রবিউল বাশার। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেন, আমি নির্বাচিত হলে চাঁদাবাজি, ঘের দখল ও জমি দখলের মতো অনিয়ম বন্ধ করা হবে। দেশের সার্বভৌমত্ব, সুষম উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রবিউল বাশার বলেন, অতীতে জামায়াতে ইসলামী সরকারে অংশ নিয়ে দুটি মন্ত্রণালয় পরিচালনা করেছে। সে সময় সার্চলাইট দিয়ে খুঁজেও সেখানে কোনো অনিয়ম বা দুর্নীতি পাওয়া যায়নি। সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারলেই সমাজ থেকে অনিয়ম দূর করা সম্ভব।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশে একাধিকবার ক্ষমতার পরিবর্তন হলেও নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। এর ফলে দুর্নীতি বেড়েছে এবং দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। এতে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রার্থী আশাবাদ ব্যক্ত করে বলেন, অপরাধী ছাড়া দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। সংসদে যেতে পারলে সাতক্ষীরা জেলাকে বৈষম্যমুক্ত করে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।

কুল্যা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইউসুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন- সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুর্তাজা, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল বারী ও অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X