কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৭:০৫ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

অন্যের বউ ভাগিয়ে নেওয়ার অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

যুবলীগ নেতা মো. আরিফুজ্জামান খান রিয়াদ। ছবি : সংগৃহীত
যুবলীগ নেতা মো. আরিফুজ্জামান খান রিয়াদ। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ব্ল্যাকমেইল করে এক গৃহবধূকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. আরিফুজ্জামান খান রিয়াদ নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

ওই ঘটনায় বুধবার (২৬ জুন) ভুক্তভোগী নারীর স্বামী মাইনুল ইসলাম বাদী হয়ে পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মো. আরিফুজ্জামান খান রিয়াদ বিবাহিত ও এক সন্তানের জনক। তিনি বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং পৌর শহরের ৪নং ওয়ার্ডের আজাহার আলী ওরফে মিয়া খানের ছেলে।

মামলায় ওই নারীর বাবা, মা ও দুই চাচাকে সাক্ষী করা হয়েছে। আদালত আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বাউফল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

এজাহারে মাইনুল ইসলাম উল্লেখ করেন, আরিফুজ্জামান খান রিয়াদ তার স্ত্রীকে (২৩) বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। একপর্যায়ে তিনি জোরপূর্বক তার স্ত্রীর সঙ্গে কুরুচিপূর্ণ ছবি তুলেন এবং ওই ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন। গত ১৩ জুন ভোর রাতে তার স্ত্রীকে রিয়াদের সঙ্গে আপত্তিকর অবস্থায় তার শাশুড়ি দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে রিয়াদ খান তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। এ সময় হৃদয় নামের এক যুবক তাদের পালাতে সহায়তা করেন। বর্তমানে রিয়াদ খান তার স্ত্রীকে নিয়ে অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল নোমান বলেন, বাদীর নালিশি পিটিশনের উপর যুক্তি-তর্ক উপস্থাপন করার পর আদালত বাউফল থানার ওসিকে আগামী ৩০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ ব্যাপারে অভিযুক্ত মো. আরিফুল ইসলাম খান রিয়াদ পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে আমি এখন পর্যন্ত আদালতের কোনো নির্দেশ হাতে পাইনি। আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১০

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১১

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১২

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৩

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৪

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৫

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৬

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৭

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৮

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৯

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

২০
X