মাসুদ রানা, খানসামা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১০:১৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সোনালি আঁশ সংগ্রহে ব্যস্ত খানসামার পাট চাষিরা

তীব্র রোদ্রে দিনাজপুরের খানসামায় পাটের সোনালি আঁশ সংগ্রহ করছেন কৃষক। ছবি : কালবেলা
তীব্র রোদ্রে দিনাজপুরের খানসামায় পাটের সোনালি আঁশ সংগ্রহ করছেন কৃষক। ছবি : কালবেলা

উত্তরবঙ্গের শস্যভাণ্ডার খ্যাত দিনাজপুরের খানসামায় চলতি পাট মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিগত কয়েক বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে ।

আরও পড়ুন : পাটের রপ্তানি বাড়বে পাঁচগুণ

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় হওয়ায় পাট কেটে তা নদী, নালা, খাল, বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবার কোথাও কোথাও দেখা গেছে নারী-পুরুষের অংশ গ্রহণে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে।

বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ভালো পাটের মূল্য ২ হাজার ৪০০ টাকা মণ ও নিম্নমানের পাটের মূল্য ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে ন্যায্যমূল্য পেয়ে চাষিদের মধ্যে এখন পাট চাষের আগ্রহ বাড়ছে।

আরও পড়ুন : সমৃদ্ধ পাট খাতের জন্য পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে -পাটমন্ত্রী

গোবিন্দপুর গ্রামের কৃষক ইয়াছিন আলী জানান, তিন বিঘা জমিতে পাটচাষ করে ভালো ফলন পেয়েছি। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে না।

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, চলতি বছর উপজেলায় ১ হাজার ৪৪০ হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ১ হাজার ৪১৫ হেক্টর জমিতে পাট হয়েছে। স্বল্প খরচে উচ্চ ফলনশীন পাট উৎপাদন করতে পারে এজন্য আমরা প্রতিনিয়ত পরামর্শ প্রদান করছি। এ বছর শুরুতে অনাবৃষ্টির কারণে গত বছরের তুলনায় পাট চাষ কম হলেও বাম্পার ফলন হয়েছে। বর্তমান বাজারমূল্য ভালো রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X