কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ
কোটাবিরোধী আন্দোলন

সাংবাদিকের ওপর হামলায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনে রাজধানীর শাহবাগে সময় টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ওপর হামলা, গতিরোধ, ক্ষতিসাধন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।

শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান শনিবার (১৩ জুলাই) মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন।

দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই বিকেল ৬টা ২০ মিনিটের দিকে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ত্বোহা খান তামিম (৩৭) এবং ক্যামেরাম্যান সুমন সরকারকে (৩৬) উদ্দেশ্য করে আন্দোলনকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তারা বলে ‘সময় টিভির ক্যামেরা ধর শালাকে’ এরপর আন্দোলনকারীরা সাংবাদিক ত্বোহা খান তামিম ও সুমনকে লক্ষ্য করে কয়েকটি বড় বড় ইট ছুড়ে মারতে থাকে, যার একটি তামিমের বাম হাতের ওপর এসে পড়ে।

এসময় আন্দোলনকারীরা সুমনের হাত থেকে ক্যামেরা ও সরাসরি সম্প্রচারের যন্ত্রটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তামিমের হেলমেট খুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করেন। আন্দোলনকারীরা বিভিন্নভাবে তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

শাহাবাগ থানার ওসি জানান, সময় টেলিভিশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। এজাহারে অজ্ঞাত অনেককেই উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

নিয়োগ দেবে ভিভো

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

১০

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

১১

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১২

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

১৩

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

১৪

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

১৫

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

১৬

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

১৭

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

১৮

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

১৯

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

২০
X