কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে কী বললেন মোজাম্মেল-শ্যামল-শাহরিয়ার কবির

মোজাম্মেল হক বাবু , শাহরিয়ার কবির ও শ্যামল দত্ত। ছবি : সংগৃহীত
মোজাম্মেল হক বাবু , শাহরিয়ার কবির ও শ্যামল দত্ত। ছবি : সংগৃহীত

কাজের মেয়ে লিজাকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে রাজধানীর ভাসানটেক থানায় করা মামলায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তেরও ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পৃথক দুই মামলার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এদিন পৃথক দুই মামলায় প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশ। সকাল ৯টার দিকে তাদের আদালতে হাজির করা হয়। তাদের ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয়। তাদের এজলাসে তোলা হলে বিএনপিপন্থি আইনজীবীরা তাদের ‘কটূক্তি’ করতে থাকেন।

বিএনপিপন্থি আইনজীবীরা ‘মুরগি বাবা, মুরগি খাবা’; ‘শাপলা চত্বরের খুনি’; ‘শ্যামল দত্ত দালালি করছো’; ‘মোজাম্মেল বাবু কই?’; ‘এরা সাংবাদিক, তবে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না’ প্রভৃতি মন্তব্য করতে থাকেন। এ সময় একজন সিনিয়র আইনজীবী এসব কথা বলতে বারণ করেন। এতে তোপের মুখে পড়েন তিনি। তারা ওই আইনজীবীকে বলেন, ওদের হয়ে দালালি করবেন না, দালালির দিন শেষ। শাহরিয়ার কবির শাহবাগের নাস্তিক। সে আলেম, মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে সব কথা।

এর কিছুক্ষণ পরে আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুকও রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

পরে আদালত জানতে চান, তারা কিছু বলবেন কি না। এ সময় শাহরিয়ার কবির বলেন, ‘আমি অসুস্থ, হাঁটতে পারি না। আমি ১০০টিরও বেশি বই লিখেছি। কোথাও দেখতে পাবেন না, ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি। রিমান্ড দেবেন বা না দেবেন আপনার ইচ্ছা। অসুস্থ, হুইলচেয়ার ছাড়া আমি চলতে পারি না।’

এরপর মোজাম্মেল বাবু কথা বলতে চাইলে আইনজীবীদের তোপের মুখে পড়েন। পরে দুই হাত জোড় করে তিনি ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আমার জয় বাংলা, জয় হিন্দ বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে। আমি ক্যানসারে আক্রান্ত।’

এরপর শ্যামল দত্তের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। শ্যামল দত্ত আদালতকে বলেন, ‘আমি একজন পেশাদার সাংবাদিক। ৩৭ বছর সাংবাদিকতা করেছি। ৩৩ বছর একই হাউসে আছি। আমি কোনো দিন সরকারের সুবিধা নেইনি। কোনও প্লট নেইনি, টিভি (লাইসেন্স) নেইনি। আমি জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক। সম্পাদক পরিষদের ভাইস প্রেসিডেন্ট। ঘটনার সময় আমি ঢাকাতে ছিলাম না। সরকারের নির্দেশনা আছে যাচাই-বাছাই না করে সাংবাদিকদের গ্রেপ্তার করা না হয়। তারপরও গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় আমি কিছুই জানি না। ঘটনা ঘটনার সময় ওই জায়গাতেও ছিলাম না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০ আয়াত

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে বর্ষা যেন মৃত্যুফাঁদ

পেনাল্টির রাজ্যে আর্জেন্টিনা ‘রাজা’

সেমিফাইনালের আগে পুরোপুরি ফিট এমবাপ্পে: কোচ দেশম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আ.লীগপন্থি আইনজীবীদের ধাক্কা দিয়ে বের করার অভিযোগ বিএনপিপন্থিদের বিরুদ্ধে

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার আরেকটা ‘আবদার’ মেটালো ফিফা

১০

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলা / চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা

১১

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র

১২

মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ, দাবি ট্রাম্পের

১৩

ফাইনালের বল, শাকিরার পোশাকসহ বিশ্বকাপের স্মারক উঠছে নিলামে

১৪

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৬, প্লাবিত ৫৯ উপজেলা

১৫

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

১৬

ডাকসুর বিভিন্ন উন্নয়ন প্রকল্প আটকে থাকায় জামায়াত আমিরের উদ্বেগ

১৭

ইয়ামাল নাকি এমবাপ্পে, কে এগিয়ে? 

১৮

বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

১৯

ফ্রান্স বনাম স্পেন : ফাইনালে ওঠার মহালড়াইয়ে এগিয়ে কারা?

২০
X