বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১১:৩৩ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান 

সালমান ফজলুর রহমান। ছবি : সংগৃহীত
সালমান ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০২ অক্টোবর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করে নবাবগঞ্জ থানায় করা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সোহেল মিয়া। একই সঙ্গে দোহার থানার মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন উপপরিদর্শক ওমর ফারুক।

শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত নবাবগঞ্জ থানার মামলায় চার দিন এবং দোহার থানার মামলায় তিন দিনসহ মোট ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।

পৃথক দুটি মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে নবাবগঞ্জ শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে নবাবগঞ্জ থানার মামলাটি করা হয়। আর ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে দোহার থানায় মামলাটি করা হয়।

এর আগে, গত ১৩ আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নিউমার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X