কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ
বৈষম্যবিরোধী আন্দোলন

হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেপ্তার

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা তারেক আফজাল সবুজ। ছবি : সংগৃহীত
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা তারেক আফজাল সবুজ। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. আশরাফুল ইসলাম হত্যা মামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা তারেক আফজাল সবুজকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাজ্জাদ রোমন ।

শনিবার (১২ অক্টোবর) রাতে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

পুলিশ পরিদর্শক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় গত ২২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-২ এলাকায় আশরাফুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে যোগ দেন।

তিনি আরও জানান, মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনকে স্তব্ধ করার জন্য আন্দোলনরত ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। গুলিবিদ্ধ আশরাফুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মিরপুর থানায় রুজু মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আশরাফুল হত্যায় জড়িত এজাহারনামীয় আসামি তারেক আফজাল সবুজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X