স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

সাকিব আল হাসান ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্ট খেলে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত এই তারকা। তবে হত্যা মামলার আসামি হওয়ায় তার দেশে ফেরার বিষয়ে সংশয় দেখা দিয়েছে, তবে সাকিবকে নির্ভয় দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

রোববার (১৩ অক্টোবর) বিসিবিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, সাকিবের দেশে ফেরা কিংবা খেলার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। তিনি বলেন, ‘সাকিব বাংলাদেশের নাগরিক এবং একজন ক্রিকেটার হিসেবে তার খেলার অধিকার রয়েছে। তাই তার দেশে আসার ক্ষেত্রে কোনো সমস্যা দেখি না।’

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে চলমান বিতর্ককে আবেগের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘গণতান্ত্রিক দেশে মানুষ তাদের মত প্রকাশের অধিকার রাখে। তবে আমার আহ্বান থাকবে, যেন কারো নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে। আমাদের দেশের পরিবেশ ঠিক রাখা জরুরি, যাতে দক্ষিণ আফ্রিকা বা অন্য কোনো দেশ বাংলাদেশে এসে নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হয়।’

আইনের বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করে আসিফ মাহমুদ আরও বলেন, তিনি বলেন যদি কোনো আইনগত বিষয় থাকে, তা আইনগত প্রক্রিয়ায় সমাধান হবে। তবে নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকবেন বলেও জানান তিনি। দেশের পরিবেশ ঠিক না থাকলে, বিদেশি দলগুলো বাংলাদেশে আসতে দ্বিধা করতে পারে বলেও জানান তিনি।

রাজনৈতিক পরিবর্তনের পর সাকিব এখনো দেশে ফেরেননি। তবে তিনি ভারত সফরের সময় কানপুরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্টটি হতে পারে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ, তবে সেই সিদ্ধান্ত নিয়ে এখনো কিছু জটিলতা রয়েছে। সাকিব পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে ফেরার বিষয়ে শর্তও দিয়েছেন।

ক্রিকেটার হওয়ার পাশাপাশি সাকিব ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তবে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নীরব অবস্থান নিয়ে কিছু মহলে অসন্তোষ দেখা দেয়। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে দুঃখপ্রকাশ করেন।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর, এবং যদি সবকিছু ঠিক থাকে, তবে সেটিই হতে পারে সাকিব আল হাসানের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১০

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১১

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১২

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৩

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৪

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৫

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৭

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৮

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৯

রামিসা হত্যা মামলার রায় আজ

২০
X