কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১০:৫০ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

৬ মাসের মধ্যে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করার নির্দেশ

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। পুরোনো ছবি
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। পুরোনো ছবি

ছয় মাসের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত শেষ করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স কমিটিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৫ অক্টোবর) প্রকাশিত পূর্ণাঙ্গ আদেশে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দিয়েছেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেন আদালত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে টাস্কফোর্স গঠন করতে বলা হয়।

সাগর-রুনি হত্যা মামলায় গত ২৯ সেপ্টেম্বর নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। বিশিষ্ট ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে আলোচিত এ মামলার আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোয়াই বাঁধ ভেঙে তছনছ ৩০ গ্রাম, বালুখেকোদের বিরুদ্ধে মামলা

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত?

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

এবার ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

জাপানে রীতিমতো বিধ্বস্ত রণবীরের ‘ধুরন্ধর ২’

বিশ্লেষণ / কীভাবে পারমাণবিক কর্মসূচির বদলে গুরুত্বপূর্ণ হয়ে উঠল হরমুজ প্রণালি

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান 

১০

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

১১

হরমুজে তেলবাহী জাহাজে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

১২

কুমিল্লায় বাড়ছে যক্ষ্মার ঝুঁকি

১৩

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি

১৪

সরকারি কর্মকর্তাদের আর্থিক সুবিধায় কাটছাঁটের উদ্যোগ

১৫

ইনস্টাগ্রামে মেসির বার্তা

১৬

৫ দিনেও মিলেনি বিমানবন্দর কর্মকর্তার খোঁজ

১৭

স্বর্ণের দাম কমার পর আজ ভরি কত?

১৮

এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়: দেশম 

১৯

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

২০
X