কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফের রিমান্ডে শাহরিয়ার কবির

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শাহরিয়ার কবিরকে। ছবি : কালবেলা
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শাহরিয়ার কবিরকে। ছবি : কালবেলা

যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের দুদিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দায় এ আদেশ দেন।

এর আগে সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মাহাবুল ইসলাম ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী ঘটনার সঙ্গে শাহরিয়ার কবির দূরতম কোনো সম্পর্ক নেই দাবি করে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ রিমান্ডের চেয়ে শুনানি করেন। যুক্তি তর্ক উপস্থাপন শেষে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হসপিটালের সামনে গুলিতে নিহত হন রফিকুল ইসলাম। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশ নিয়ে ১৯ জুলাই আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হয়। নিহতের স্ত্রী অনেক খোঁজাখুজির পর ছবি দেখে স্বামীর কবরের সন্ধান পান। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শাহরিয়ার কবিরকে প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশদাতা হিসেবে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে তার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সাত দিনের রিমান্ড ভোগ করেছেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X