মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর মিরপুরে চুরির ঘটনায় ১ জন গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া ব্যক্তি প্রকাশ ওরফে পকা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া ব্যক্তি প্রকাশ ওরফে পকা। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে ফ্ল্যাট থেকে মালামাল চুরি হওয়ার ঘটনায় জড়িত প্রকাশ ওরফে পকা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর আগে ৩০ সেপ্টেম্বর চুরির ঘটনায় বাদী মো. সানিউল জাদীদ রিপনের অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. সানিউল জাদীদ রিপন মিরপুরের পূর্ব মনিপুর এলাকার ১০৬৪/১নং বাসার ২য় ও ৩য় তলার ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন। গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে বাদী ও তার পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ২য় তলার ফ্ল্যাটে বসবাসরত বাদীর মা ঘুম থেকে উঠে দেখেন তার শোবার ঘরের জানালা খোলা ও ব্যবহৃত ভিভো মোবাইল ফোনটি নেই। সে সময় বাদী ও তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তাদের ৩য় তলার ফ্ল্যাটের মূল দরজা খোলা ও ঘরের আসবাবপত্র এলোমেলো। তারা দেখতে পান, ড্রয়িংরুমের টেবিলের উপর রাখা তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি নেই। ভ্যানিটি ব্যাগের মধ্যে একটি অ্যাপল ওয়াচ, একটি এয়্যার পড, এক জোড়া স্বর্ণের দুল, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ডসহ ৬৫ হাজার ৫০০ টাকা ছিল।

মিরপুর মডেল থানা পুলিশ মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার হওয়া প্রকাশ ওরফে পকাকে শনাক্ত করে। পরবর্তীতে শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টায় মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা চুরি হওয়া ভিভো মোবাইল ফোন ও অ্যাপল ওয়াচ উদ্ধার করা হয়।

ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং চুরির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X