কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থ হয়ে ঢামেকে সাবেক নৌমন্ত্রী শাজাহান খান

সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। ছবি : সংগৃহীত
সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। ছবি : সংগৃহীত

সাবেক নৌ-পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে কারাগারে ৫ দিনের রিমান্ড শেষে তাকে আজ আদালতে নেওয়ার কথা ছিল।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর জিগাতলায় আব্দুল মোতালেব হত্যা মামলায় শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ৬ সেপ্টেম্বর শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় গত ৪ আগস্ট সন্ধ্যায় ৬টার দিকে গলায় ও বুকে গুলি লেগে নিহত হন আব্দুল মোতালেব (১৪)। ওই ঘটনায় ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩০৭, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় এবং বিস্ফোরকদ্রব্য আইনের তিন, চার ও ছয় ধারায় ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর সাত।

মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৭৬ জন এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়। এই মামলার ২৩ নম্বর আসামি শাজাহান খান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১০

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১১

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১২

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৩

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৫

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৭

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৮

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৯

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

২০
X