কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গান বাংলার তাপসের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

কৌশিক হোসেন তাপস। ছবি : সংগৃহীত
কৌশিক হোসেন তাপস। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিববুল্লাহ এ আবেদন করেন। এ বিষয়ে বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিকেলে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথ রেয়েছে। এর আগে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তথ্য বিবরণী থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় উত্তরা পূর্ব থানাধীন সেক্টর চার এর আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে ইশতিয়াক পেটে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে কিছুটা সুস্থ হয়ে, এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর নিজে বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর এজাহারনামীয় আসামি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X