কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরখানে যৌথ অভিযানে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

আটককৃত ব্যক্তি ম্যাক্সওয়েল ইয়ং পিউরিফিকেশন (৩৭)। ছবি : কালবেলা
আটককৃত ব্যক্তি ম্যাক্সওয়েল ইয়ং পিউরিফিকেশন (৩৭)। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরখান এলাকায় বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির তরলজাত উপকরণসহ ম্যাক্সওয়েল ইয়ং পিউরিফিকেশন (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উত্তরখানের গাজীপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ১৫০০ মিলি চোলাই মদ ও ৫০ লিটার চোলাই মদ তৈরির তরলজাত উপকরণ উদ্ধার করা হয়। অবৈধ চোলাই মদ রাখার অপরাধে ম্যাক্সওয়েল ইয়ং পিউরিফিকেশন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিএমপির উত্তরখান থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে উত্তরখানের গাজীপাড়া এলাকায় হাফিজ উদ্দিনের পাঁচতলা বিল্ডিংয়ের নিচ তলায় একটি ভাড়া বাসায় অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ বেচাকেনা হতো। পরে ওই স্থানে অভিযানে পরিচালনা করে উত্তরখান থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ম্যাক্সওয়েল ইয়ং পিউরীফিকেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে চোলাই মদ তৈরির উপকরণ সংগ্রহ করতো। পরে সে উপকরণ দিয়ে দেশিয় চোলাইমদ তৈরি করে নিজের কাছে রেখে তা বিক্রি করতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

স্পেনের দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি

আজকের স্বর্ণের বাজারদর

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

১০

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

১১

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

১২

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

১৩

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

১৪

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

১৫

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

১৬

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

১৭

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

১৮

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১৯

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

২০
X