কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘সাবেক দুই প্রধান বিচারপতি বিচার বিভাগকে ধ্বংস করে গিয়েছেন’ 

সাবেক দুই প্রধান বিচারপতি বিচার বিভাগকে ধ্বংস করে গিয়েছেন
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেন বিচার বিভাগকে ধ্বংস করে গিয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়ায় সাবেক দুই প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেনের শাস্তি হওয়া দরকার। তারা বিচার বিভাগকে ধ্বংস করে গিয়েছেন, যার ফলে জুলাই আন্দোলনে এতো মানুষ মারা গিয়েছে।

তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায়ের ফলে এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার বৈধতা পেয়েছে।

উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সংশ্লিষ্ট অনুচ্ছেদসহ বেশ কয়েকটি অনুচ্ছেদ বেআইনি ও অবৈধ ঘোষণা করে আজ রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আবারও ফিরেছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন।

রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধান হলো আমাদের সর্বোচ্চ আইন, আর ৭ নং অনুচ্ছেদ হলো এর ধ্রুবতারা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১০

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১১

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

১২

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১৪

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১৫

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১৬

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৭

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাই মদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৮

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৯

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

২০
X