‎শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ : আসাদুজ্জামান

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা

সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‎বেগম খালেদা জিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা গণতন্ত্রে বিশ্বাসী মানুষ। আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার স্বপ্নের ধারক ও বাহক। তার সেই স্বপ্নের পতাকা হাতে নিয়েই আমরা গ্রাম থেকে গ্রামান্তরে, মাঠে-ঘাটে নিরলসভাবে হেঁটে চলেছি।

শনিবার (৩ জানুয়ারি) শৈলকুপায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভায় এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, প্রত্যাশা ছিল, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বেগম খালেদা জিয়া বিজয়ের মুকুট পরবে। তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন, এবারের নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করবেন।

বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের উদাহরণ তুলে ধরে তিনি আরও বলেন, ওয়ান-ইলেভেনের সময় দুই নেত্রীকে প্রস্তাব দেওয়া হলো, আপনারা দেশ ছেড়ে চলে যান। আপনাদের কোনো ক্ষতি করা হবে না। শেখ হাসিনা রাজি হয়ে গেল। কিন্তু দেশ ও দেশের মানুষের প্রতি অগাধ ভালোবাসা থেকে খালেদা জিয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। লাখো সন্তানকে ছেড়ে তিনি দেশত্যাগ করেননি, এটাই প্রমাণ করে খালেদা জিয়া আপসহীন নেত্রী ও সত্যিকারের দেশপ্রেমিক।

‎শোকসভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস, জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সহসভাপতি খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, পৌর বিএনপির সহসভাপতি মিজানুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মোল্লা, রাকিবুল হাসান খান দিপু, শ্রমিক নেতা কেরামত আলী।

‎অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X