কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৭:০৭ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টনের আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করায় গত বুধবার ডিএসসিসি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলাউল আকবর এ পরোয়ানা জারি করেন।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০১০-১১ অর্থবছরের দ্বিতীয় কিস্তি থেকে ২০১৯-২০ অর্থবছরের চতুর্থ কিস্তি পর্যন্ত ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা বকেয়া হোল্ডিং ট্যাক্স (পৌর কর) পরিশোধ না করায় এবং বারবার তাগাদা দেওয়া ও তলব করা সত্ত্বেও বকেয়া পৌর কর পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে আদালতে গরহাজিরা থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বর্ণিত আসামিকে গ্রেপ্তার করতে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়াও আদেশে আদালত আগামী ৩০ আগস্ট তারিখে আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য শুনানি অনুষ্ঠানের দিন ধার্য করেছে। ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারা অনুসারে আদালত এ আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

গ্রামীণ বাংলার স্বাদ-সংস্কৃতির আয়োজনে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’

‘ইরান ছাড়া লেবাননে স্থায়ী শান্তি সম্ভব নয়’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ

দুদককে বাঁচিয়ে রাখতে হবে: বিদায়ী মহাপরিচালক

বিশ্বকাপের মধ্যেও জুলাইয়ের হলিউড উন্মাদনা

নবম পে স্কেল: শতভাগ মূল বেতনসহ সরকারের কাছে দুই প্রস্তাব

১০

নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের

১১

‘ইসরায়েলের পাওয়া সবচেয়ে বড় বন্ধু ডোনাল্ড ট্রাম্প’

১২

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

যৌন সম্পর্কের ঘটনায় অ্যান্ড্রুর ‘পিৎজা এক্সপ্রেস অ্যালিবাই’ নিয়েও হয়েছে তদন্ত

১৪

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৮

১৫

ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল স্কুলছাত্রীর

১৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৭

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

১৮

এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ

১৯

বুনো ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু

২০
X