কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফের ৪ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান

প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে আদালতে হাজির করা হয়। ছবি : কালবেলা
প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে আদালতে হাজির করা হয়। ছবি : কালবেলা

সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদকে গুলি করে হত্যা মামলায় ফের ৪ দিনের রিমান্ড মঞ্চুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন। এর আগে এদিন শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে প্রতিমন্ত্রী এনামুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর এ মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এরপর হৃদয় হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৬ জানুয়ারি রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে হৃদয় হত্যা মামলার এজাহারে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে ওইদিন সাভারে পুলিশের নির্বিচার গুলিতে মারা যায় ৩৫ জন। প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা পুলিশকে ঘিরে ফেলে।

বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ নির্বিচারে গুলি চালালে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন হৃদয় আহমেদ (২২)। আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে মারা যান তিনি।

পরে ৩০ আগস্ট সাভার মডেল থানায় হৃদয় আহমেদের বাবা রাজু আহমেদের করা এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৩০৮ জনকে আসামি করা হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

সাত বছর বয়সে হারিয়েছিল / ২১ বছর পর বাবা-মায়ের কাছে ফিরলেন রিনা

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ প্রস্তাবে রেকর্ড সাফল্য

মধ্যপ্রাচ্যের দুই দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি প্রেস ক্লাব

১০

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

১১

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

১২

পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

১৩

এইচএসসি পরীক্ষা / ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়ার অভিযোগ

১৪

যেভাবে তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা আটকে দিয়েছিলেন এরদোয়ান

১৫

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

১৬

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

১৭

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

১৮

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

২০
X